WB Gram Panchayat exam 2026: 25 টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর। GK। Pdf Download Now।
সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে সাধারণ বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একবার অবশ্যই দেখে নিন। অনেক সময় পরীক্ষার হলে সহজ প্রশ্নের উত্তরও মনে করতে অসুবিধা হয়। তাই নিয়মিত অনুশীলন এবং বারবার রিভিশন করা খুবই জরুরি।
এই পোস্টে মানবদেহ, ভিটামিন, রসায়ন, পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে বাছাই করা ২৫টি MCQ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। যারা ডিফেন্স, পুলিশ, রেলওয়ে কিংবা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এই প্রশ্নগুলি অনুশীলন করলে তোমরা উপকার পাবে। তাই সকল ছাত্রছাত্রীদের কে বলব তোমরা ভাল করে পড়বে।
১. বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: হাইগ্রোমিটার।
২. রান্নার গ্যাসের (LPG) প্রধান উপাদান কী?
উত্তর: বিউটেন ও প্রোপেন।
৩. বৈদ্যুতিক বাল্বে সাধারণত কোন গ্যাস ভরা থাকে?
উত্তর: আর্গন ও নাইট্রোজেন।
৪. কচু খেলে গলা চুলকায় কোন পদার্থের উপস্থিতির জন্য?
উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।
৫. তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
উত্তর: টারটারিক অ্যাসিড।
৬. ভূমিকম্পের কম্পন রেকর্ড করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: সিসমোগ্রাফ।
৭. পোলিও টিকা আবিষ্কার করেন কে?
উত্তর: জোনাস সল্ক।
৮. চোখের কোন অংশটি দান করা যায়?
উত্তর: কর্নিয়া।
৯. লোহায় মরিচা ধরা কী ধরনের পরিবর্তন?
উত্তর: রাসায়নিক পরিবর্তন।
১০. চাপের SI একক কী?
উত্তর: পাস্কাল (Pascal)।
১১. ভিটামিন B₁₂-তে কোন ধাতু থাকে?
উত্তর: কোবাল্ট।
১২. কোষের আত্মঘাতী থলি বা Suicide Bag কাকে বলে?
উত্তর: লাইসোজোম।
১৩. বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত জেট বিমান চলাচল করে?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার।
১৪. স্টেনলেস স্টিল তৈরিতে লোহার সঙ্গে প্রধানত কোন ধাতু মেশানো হয়?
উত্তর: ক্রোমিয়াম ও নিকেল।
১৫. বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হওয়ার প্রধান কারণ কী?
উত্তর: পৃষ্ঠটান।
১৬. গ্লুকোমা রোগ শরীরের কোন অঙ্গে হয়?
উত্তর: চোখে।
১৭. কোষের প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়?
উত্তর: রাইবোজোম।
১৮. সোনা কোন তরলে দ্রবীভূত হয়?
উত্তর: অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজ।
১৯. CNG-এর প্রধান উপাদান কী?
উত্তর: মিথেন।
২০. মানবদেহের একটি সাধারণ দেহকোষে কতটি ক্রোমোজোম থাকে?
উত্তর: ৪৬টি বা ২৩ জোড়া।
২১. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
উত্তর: অঁরি বেকেরেল (Henri Becquerel)।
২২. এক্স-রে আবিষ্কার করেন কে?
উত্তর: উইলহেল্ম কনরাড রন্টজেন।
২৩. রেকটিফায়েড স্পিরিট কীসের মিশ্রণ?
উত্তর: ইথানল ও জলের মিশ্রণ।
২৪. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
উত্তর: লিথিয়াম।
২৫. ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে?
উত্তর: ম্যাগনেসিয়াম (Mg)।
.webp)