আদরিনী গল্পের বাছাই করা ১০০ MCQ প্রশ্ন ও উত্তর।
1.আদরিণী গল্পের লেখক কে?
👉লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়।
2.প্রভাত কুমার মুখোপাধ্যায় কোন ছদ্দনামে গল্প রচনা করেন?
👉রাধামণি দেবী।
3.আদরিণী গল্পের পরিচ্ছেদ সংখ্যা কটি?
👉এই গল্পের পরিচ্ছেদ সংখ্যা হল সাতটি।
4.পীরগঞ্জে কার বাড়ি ছিল?
👉পীরগঞ্জে বাড়ি ছিল মেজো বাবুর।
5.আদরিণী গল্প অনুসারে পাড়ার ডাক্তার বাবুর নাম কি ছিল?
👉পাড়ার ডাক্তার বাবুর নাম ছিল নগেন।
6.আদরিনী ছোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
👉এটি গৃহীত হয়েছে গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে।
7.মেজোবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই এসেছিল?
👉মেজোবাবুর মেয়ের বিয়েতে বাই এসেছিল বেনারস থেকে।
8.মেজোবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খেমটা আসছে?
👉খেমটা আসছে কলকাতা থেকে।
9.মুখার্জী মহাশয়ের কটার সময় পূজোর আহ্নিক শেষ হয়?
👉বেলা নটার সময়।
10.জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন কত?
👉জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হয়েছে?
11.আদালত অবমাননার জন্য মুক্তারের কত টাকা জরিমানা হয়েছিল?
👉 পাঁচ টাকা।
12.হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখার্জি মহাশয়ের কত টাকা খরচ হয়েছিল?
👉1700 টাকা।
13.কল্যাণীর জন্য যে পাত্র দেখা হয়েছিল সে কোন কলেজে পড়ছিল?
👉সে পড়ছিল রাজশাহী কলেজে।
14.আদরিনীর দৈনিক ভাড়া কত ছিল?
👉আদরিণীর দৈনিক ভাড়া ছিল তিন টাকা।
15.জয়রাম মুখোপাধ্যায় কোন নদী পার করে এখানে এসেছিলেন?
👉জয়রাম মুখোপাধ্যায় পদ্মা নদী পার করে এখানে এসেছিলেন।
16.কবে কল্যাণীর বিয়ের তারিখ ঠিক হয়?
👉 দশই জৈষ্ঠ।
17.এজলাশে মুক্তার বাবুর সঙ্গে কার বচসা বাধে?
👉এজলাশে মুক্তার বাবুর সঙ্গে ডেপুটির বচসা বাধে।
18.আদরিনীর অসুস্থতার খবর শুনে মুখার্জি মশাই ঘোড়ার গাড়ি করে কটার সময় রওনা দিয়েছিলেন।
👉 তিনি রওনা দিয়েছিলেন রাত্রি 10:00 টার সময়।
19.মুক্তার মহাশয় কার নাম অনুসারে বাছুরটির নামকরণ করেন?
👉বাছুরটির নামকরণ করেন ডেপুটির নাম অনুসারে।
19.আদরণি মারা যাওয়ার পর মুখুজ্জে মহাশয় কতদিন বেঁচে ছিলেন?
👉 তিনি বেঁচে ছিলেন দু মাস।
19.বিজ্ঞাপনে হস্তিনীর ভাড়া হিসেবে কি কি চাওয়া হয়?
👉প্রতিদিন তিন টাকা, খোরাকির এক টাকা এবং মাহুতের খোরাকি।
20.পীরগঞ্জের মেজোবাবুর মেয়ের বিয়ে কি বারে হয়েছিল?
👉পীরগঞ্জের মেজোবাবুর মেয়ের বিয়ে হয়েছিল সোমবারে।
21.আদরিনী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদের সূচনায় পরদিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে?
👉হয়েছে রবিবারের কথা।
22.জয়রামবাবু এদেশে এসে কত টাকা বাসা ভাড়া নিয়েছিলেন?
👉তিনি বাসা ভাড়া নিয়েছিলেন 13 সিকের।
23.জয়রামবাবু কে ছিলেন/ জয়রামবাবু পেশায় কি ছিলেন?
👉তিনি পেশায় ছিলেন মুক্তার।
24.জয়রাম মুকুজ্জের আদি নিবাস কোথায় ছিল?
👉যশোহর জেলায়।
25.আদরণী গল্পে জয়রাম বাবুর মেজাজ কেমন ছিল?
👉তার মেজাজ ছিল রুক্ষ প্রকৃতির।
26.সপ্তাহের কোন দিন মুক্তার সাহেব বৈঠকখানায় তাসপাসা খেলতেন?
👉 তিনি তাসপাসা খেলতেন রবিবারে।
27.কুঞ্জ বিহারী বাবু কি চিবাতে চিবাতে জয়রাম মুক্তারের কাছে আসেন?
👉তিনি পান চিবাতে চিবাতে জয়রাম মুক্তারের কাছে আসেন।
28.কুঞ্জ বিহারী বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের হাতে কি ছিল?
👉তাদের হাতে ছিল ছড়ি।
29.আদরিনীকে বিক্রির জন্য শেষবার কোথায় নিয়ে যাওয়া হয়েছিল?
👉নিয়ে যাওয়া হয়েছিল রসুলগঞ্জে।
30.নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কোথাকার বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পান।
👉তারা নিমন্ত্রণ পান পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে।
31.আদরণী গল্পে জুনিয়র উকিল কে ছিলেন?
👉জুনিয়র উকিল ছিলেন কুঞ্জ বিহারী বাবু।
31.বৈঠকখানার বারান্দায় বসে মুক্তার মহাশয় কি করছিলেন?
👉 তিনি হুকা টানছিলেন।
31.আদরিণী গল্পের পাড়ার ডাক্তারের নাম কি?
👉 পাড়ার ডাক্তারের নাম হল নগেন ডাক্তার।
32.মুখুজ্জে মহাশয় কোন ধরনের হস্তিযত চেয়ে পাঠিয়েছিলেন?
👉তিনি সুশীল ও সুবোধ প্রকৃতির হস্তি চেয়ে পাঠিয়েছিলেন?
33.জয়রাম বাবুর পদবী কি ছিল?
👉তার পদবী ছিল মুখোপাধ্যায়।
34.মঙ্গলা গায় কি প্রসব করে?
👉মঙ্গলা গায় প্রসব করে একটি এরে বাছুর।
35.জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠালেন?
👉 নরেশ চন্দ্র চৌধুরী রায়বাহাদুরের কাছে।
36.প্রতি রবিবার কোন সময়ে পাড়ার যুবক বৃদ্ধাগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলতেন?
👉তারা তাস খেলতেন অপরাহ্নে।
37.জয়রামের গাভটির কি নাম ছিল?
👉গাভটির নাম ছিল মঙ্গলা।
38.যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব। নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। উক্তিটির বক্তা কে?
👉উক্তিটির বক্তা হলেন জয়রাম মুখোপাধ্যায়।
39.চৈত্র সংক্রান্তির মেলা কোথায় হয়?
👉 মেলাটি হয় বামুনহাটে।
40.হাতি না পেয়ে মুখোপাধ্যায় মহাশয়কে হাতির পরিবর্তে কিসে যেতে বলা হয়েছে?
👉 গরুর গাড়িতে।
41.উমাচরণ লাহিরির বাসস্থান কোথায়?
👉তার বাসস্থান ছিল বীরপুরে।
42.কে হাতির ললাটে তেল ও সিন্দুর দিল।
👉এমনটা করেছিল জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধু।
43.হাতি তোর __ পায়ে __। শূন্যস্থান পূরণ করো।
👉 হাতি তোর গোদা পায়ে নাতি।
44.খেমটা শব্দের অর্থ কি?
👉খেমটা শব্দের অর্থ হল সংগীতের তাল ও নাচ বিশেষ।
45.জয়রামের কয় ছেলে?
👉 জয়রামের তিন ছেলে।
46.আদরনী গল্পের কেন্দ্রীয় চরিত্র কে?
👉এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হল জয়রাম মুখোপাধ্যায়।
47.আদরনী গল্পে উল্লেখিত মেলা দুটির নাম লেখো।
👉মেলা দুটির নাম বামনহাটের ও রসুলগঞ্জের মেলা।
48.আদরী কে?
👉আদরনী হল এই গল্পের একটি হাতির নাম।
49.হাতি তোর গোদা পায়ে নাতি। এখানে নাতি শব্দের অর্থ কি?
👉 নাতি শব্দের অর্থ হল লাথি।
50.তাইতো সব মাটি। মন্তব্যটি কে করেছিলেন?
👉মন্তব্যটি করেছিলেন নগেন্দ্র বাবু।
51.পাড়ার নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছিলেন কখন?
👉 তারা এসেছিলেন বিকালে।
52.জয়রাম মুক্তারের বাড়ি কোন গ্রামে?
👉জয়রাম মুক্তারের বাড়ি চৌধুরীপাড়ায়।
53.কোথাকার বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মুক্তার মহাশয় মহারাজা নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পত্র লিখেছিল।
👉পীরগঞ্জের বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য।
54.মহারাজা নরেশ চন্দ্র রায়চৌধুরীর বৈঠকখানাটি কয়তলা বিশিষ্ট?
👉এটি দ্বিতল বিশিষ্ট।
55.হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি গল্পের কততম পরিচ্ছেদে আছে?
👉 আছে পঞ্চম পরিচ্ছেদে।
56.পীরগঞ্জে কার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য মুক্তার মহাশয় হাতির ব্যবস্থা করেছিলেন?
👉 মেজো বাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য।
57.আদরিকে রসুলগঞ্জের মেলায় নিয়ে যাবার সময় সঙ্গে কে ছিল?
👉সঙ্গে ছিল মেজো ছেলে।
58.জয়রামবাবু যদি পীরগঞ্জের বিবাহ অনুষ্ঠানে যান তাহলে তার কাছারি কামাই হবে কোন কোন দিন?
👉কাছারি কামাই হবে সোম ও মঙ্গলবারের দিন।
59.যে সমস্ত গবাদী পশু বামনহাটের মেলায় বিক্রি হয় না সেগুলিকে কোন মেলায় তোলা হয়
👉 সেগুলিকে তোলা হয় রসুলগঞ্জের মেলায়।
60.গরুর গাড়ি করে যেতে আসতে কতদিন সময় লাগবে?
👉সময় লাগবে দুদিন।
61.বাড়ি থেকে কত ক্রস দূরে আদরি অসুস্থ হয়ে পড়ে?
👉আদরিনী অসুস্থ হয়ে পড়ে সাত ক্রোশ দূরে।
62.প্রতি সপ্তাহের কোন দিন প্রভাতে মুক্তার মহাশয় ঘটা করে পূজা আহ্নিক করতেন?
👉 তিনি পূজা আহ্নিক করতেন রবিবারে।
63.রসুলগঞ্জের মেলা হয় কতদিন ধরে?
👉রসুলগঞ্জের মেলা হয় সপ্তাহ ব্যাপী ধরে।
64.পত্রে মুক্তার মহাশয় কতদিনের জন্য হাতি প্রার্থনা করেছিলেন?
👉 দুই তিন দিনের জন্য।
65.রসূলগঞ্জের মেলা বামনহাটের মেলা থেকে কত দূরে অবস্থিত?
👉 ১০ ক্রোশ উত্তরে অবস্থিত।
66.আদরিনীকে বিক্রির জন্য দ্বিতীয়বার কোথায় নিয়ে যাওয়া হয়েছিল?
👉দ্বিতীয়বার নিয়ে যাওয়া হয়েছিল রসুলগঞ্জে।
67.বামনহাটের মেলা থেকে আদরণী ফিরে আসে কবে?
👉আদরণী ফিরে আসে পহেলা বৈশাখে।
68.কল্যাণীর বয়স কত?
👉কল্যাণীর বয়স দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে।
69.বামনহাটের মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির কতদিন আগে?
👉15 দিন আগে।
70.কল্যাণীর জন্য যে পাত্রটি ঠিক করা হয় সে কিসে পড়ছে?
👉সে পড়ছে এমএ।
71.কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ কত টাকা চেয়েছে?
👉পাত্রপক্ষ চেয়েছে 2000 টাকা।
72.নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী যখন জয়রামবাবুর কাছে এসেছিল তখন জয়রামবাবু কোথায় বসেছিলেন?
👉জয়রামবাবু বসেছিলেন বৈঠকখানার বারান্দায়।
73.চতুর্থ পরিচ্ছেদে মুক্তার বাবুর কত বয়স ছিল?
👉মুক্তার বাবুর বয়স ছিল 60 বছর।
74.কল্যাণীর বিবাহ সম্পন্ন হতে মোট কত টাকার প্রয়োজন ছিল?
👉প্রয়োজন ছিল আড়াই হাজার টাকা।
75.জয়রামবাবু পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরনো মুক্তার?
👉 তিনি 20 বছরের পুরনো মুক্তার।
76.আদরিণীর মৃত্যুর পর জয়রাম বাবু কতদিন বেঁচে ছিলেন?
👉তিনি বেঁচে ছিলেন দুই মাস।
77.আদরিণী অসুস্থ হয়ে কোথায় শুয়ে পড়েছিল?
👉আদরীণী অসুস্থ হয়ে শুয়ে পড়েছিল আমবাগানে।
78.আদরিনীর অসুস্থতার খবর পেয়ে জয়রাম বাবুর কাছে পত্র মারফত কে এনে দিয়েছিল?
👉 পেয়াদা।
79.জয়রাম মুক্তারের জৈষ্ঠা পৈত্রীটির নাম কি?
👉কল্যাণী।
80.যখন আদরিণীকে কিনে মুক্তারের বাড়িতে আনা হয়েছিল তখন কটা বাজে?
👉তখন সকাল 7 টা বাজে।
81.যৌবনকালে ইনি রীতিমত বদরাগী ছিলেন। এখানে কার কথা বলা হয়েছে?
👉এখানে বলা হয়েছে জয়রাম মুক্তারের কথা।
82.উমাচরণ লাহেরীর হাতির নাম কি?
👉আদরিণী।
83.বীরপুরের জমিদার কে ছিলেন?
👉বীরপুরের জমিদার ছিলেন উমাচরণ লাহেরী।
84.গল্পে একজোড়া নতুন বলদ কিনেছে কে?
👉নতুন বলদ কিনেছে ইদামুদ্দি শেখ।
85.জয়রাম মুখোপাধ্যায় যখন এদেশে এসেছিল তখন তার সাথে কি ছিল?
👉তার সাথে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি।
86.হস্তি ভাড়া দিয়ে আয় কত টাকা হয়েছিল?
👉হস্তি ভাড়া দিয়ে আয় হয়েছিল 15 থেকে 20 টাকা।
87.মুখোপাধ্যায় মহাশয় কি কারণে হাতি বিক্রি করতে রাজি হলেন?
👉তিনি হাতি বিক্রি করতে রাজি হয়েছিলেন কারণ তার টাকার দরকার ছিল।
88.বৃদ্ধ মুখোপাধ্যায় আদরিণীর জন্য কি নিয়ে যাবেন বলে ভাবেন?
👉তিনি ভাবেন আদরিণীর জন্য নিয়ে যাবেন সন্দেশ ও রসগোল্লা।
89.বৃদ্ধ আদরিণীকে কিভাবে সম্বোধন করেন?
👉তিনি সম্বোধন করেন মা বলে।
90.বন্ধুরা কত টাকায় হাতি বিক্রির আশা করেছিলেন?
👉তারা আশা করেছিলেন হাতি বিক্রি হবে 3000 টাকায়।
91.জয়রাম মুক্তার কত বছর ধরে স্টেটে থেকে কাজ করেছেন?
👉তিনি কাজ করেছেন 20 বছর ধরে।
92.আদরির কি সমস্যা হয়েছিল?
👉আদরিণীর পেটে ব্যথা হয়েছিল
93.সন্ধ্যার কিছু আগে কি খবর এলো?
👉সন্ধ্যার কিছু আগে খবর এলো হাতি পাওয়া যায়নি।
94.কল্যাণীর আশীর্বাদ কোন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?
👉বৈশাখ মাসে।
95.কে প্রথম বিস্মিত হয়ে বললেন? পাওয়া গেল না?
👉কথাটি বলেছিলেন কুঞ্জবিহারী বাবু।
96.জয়রাম কাকে মুক্তার হিসেবে নিযুক্ত করেছিলেন?
👉মুখোপাধ্যায় মহাশয়কে।
97.মুখোপাধ্যায় মহাশয় হাতিটি কত টাকায় কিনেছিলেন?
👉তিনি হাতিটি কিনেছিলেন 2000 টাকায়।
